দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুন্দেসলিগায় ফের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হাইডেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
শনিবার (২ মে) নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে বায়ার্ন। প্রথম ৩০ মিনিটেই দুই গোল হজম করে তারা। জর্জিয়ান ফরোয়ার্ড বুদু জিভজিভাদজে এবং তুর্কি স্ট্রাইকার এরেন ডিঙ্কচির গোলে এগিয়ে যায় হাইডেনহাইম।
প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটে লিওন গোরেটজকার দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান কমায় বায়ার্ন। বিরতির পর ৫৭তম মিনিটে আরও এক গোল করে ম্যাচে সমতা ফেরায় জার্মান জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ শক্তিশালী করতে বায়ার্ন কোচ কম্পানি মাঠে নামান হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে। তবে ৭৬তম মিনিটে জিভজিভাদজে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে আবারও এগিয়ে দেয় হাইডেনহাইমকে।
ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সমতা ফেরে বায়ার্ন। যোগ করা সময়ের শেষ দিকে ওলিসের দূরপাল্লার শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।
৩২ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে একই ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে হাইডেনহাইম।
/অ